• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মিরপুর-পল্লবীতে নিখোঁজ ৪ তরুণী উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৭:০১ এএম

মিরপুর-পল্লবীতে নিখোঁজ ৪ তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ও পল্লবী থেকে নিখোঁজ হওয়া ৪ তরুণীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল। উদ্ধার হওয়া ৪ জন হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন।

মাহাতাব উদ্দিন বলেন, সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে দুজন গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুজন ২ অক্টোবর নিখোঁজ হন।  দুজন জনতা হাউসিং সোসাইটি এবং বাকি দুজন আনসার ক্যাম্পসংলগ্ন বাসা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। 

নূর/ডাকুয়া

আর্কাইভ