• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কারওয়ান বাজারে বাসচাপায় স্কুটিচালকের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৫:১৯ পিএম

কারওয়ান বাজারে বাসচাপায় স্কুটিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে বাসচাপায় এক স্কুটিচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, নিহতের কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে নাম লেখা আছে সায়েদুর রহমান (বয়স ৪৩)। ঠিকানা দেওয়া আছে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া।

তিনি আরও জানান, ওই ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। কারওয়ান বাজার এলাকার ‘নিউ স্টার’ রেস্তোরাঁর সামনে এলে পেছন থেকে গুলিস্তান–আব্দুল্লাহপুর পথের ৩ নম্বরের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ