• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০ মাঘ ১৪৩২

সংকটাপন্ন রওশনকে দেখতে গেলেন বিদিশা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৭:৩২ পিএম

সংকটাপন্ন রওশনকে দেখতে গেলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেলেন বিদিশা সিদ্দিক।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ছেলে শাহতা জারাব এরিককে নিয়ে তিনি হাসপাতালে যান।

রওশন এরশাদের সঙ্গে দেখা করার পর বিদিশা বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম। তিনি আমার ও এরিকের কথা শুনেছেন। আমি বলেছি, শাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আছি।

এর আগে ফুসফুসের জটিলতা নিয়ে গত ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন রওশন। ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়। বর্তমানে রওশনকে অক্সিজেন দেওয়া লাগছে না। রওশন এরশাদের পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করার কথা জানিয়েছেন বিদিশা।

এস/এএমকে/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ