• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

দেশে আরও ৬ জনের প্রাণহানি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:৩৯ পিএম

দেশে আরও ৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ। এক দিনে নতুন করে সুস্থ হয়েছেন ২০৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।

মারা যাওয়া ৬ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন রয়েছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়।

নূর/এম. জামান

আর্কাইভ