• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আরও ২ জনের প্রাণহানি, শনাক্ত ২৬৪

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৪:৩৯ পিএম

করোনায় আরও ২ জনের প্রাণহানি, শনাক্ত ২৬৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৬৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের দুইজনই নারী। এই সময়ে ঢাকা ও চট্টগ্রামে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/এম. জামান

আর্কাইভ