• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ২৭৭

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৫:১৩ পিএম

করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ২৭৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

গত এক দিনে মারা যাওয়াদের চারজন পুরুষ, দুইজন নারী। এ সময়ে ঢাকায় ৩, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি। 

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

নূর/এম. জামান

আর্কাইভ