• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৩২৯

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৫:২৫ পিএম

করোনায় আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৩২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৮ জনে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।

রোববার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন। এ সময়ের মধ্যে ২১ হাজার ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৬১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের চারজন পুরুষ, দুইজন নারী। দুইজন করে চারজন মারা গেছেন রংপুর ও রাজশাহী বিভাগে। আর একজন করে দুইজন মারা গেছেন ঢাকা ও বরিশাল বিভাগে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/এম. জামান

আর্কাইভ