• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধার ইংরেজি ‘হিরোইক ফ্রিডম ফাইটার’

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২১, ০৪:৫১ পিএম

বীর মুক্তিযোদ্ধার ইংরেজি ‘হিরোইক ফ্রিডম ফাইটার’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বীর মুক্তিযোদ্ধা’র ইংরেজি প্রতিশব্দ Heroic Freedom fighter (হিরোইক ফ্রিডম ফাইটার) নির্ধারণ করে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পরবর্তীতে তা গেজেট আকারে প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব (কাউন্সিল অফিসার) মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিসেবে Heroic Freedom Fighter ব্যবহার করতে হবে।

এর আগে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান রেখে গত বছরের অক্টোবরে প্রজ্ঞাপন জারি করে সরকার। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮-এর ধারা ২(১১) অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ওই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে 'বীর' শব্দটি ব্যবহার করতে হবে।

জেডআই/এম. জামান

আর্কাইভ