• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আরও ১ জনের প্রাণহানি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৫:১৮ পিএম

করোনায় আরও ১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২৮ হাজার ৬১ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনে।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। একই সময়ে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নূর/এম. জামান

আর্কাইভ