• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

কারা অধিদফতরের ২ ডিআইজিসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০২:১৫ পিএম

কারা অধিদফতরের ২ ডিআইজিসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ও ময়মনসিংহের দুই ডিআইজি প্রিজন্সসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য এ জিজ্ঞাসাবাদ করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। 

জিজ্ঞাসাবাদে আছেন- ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া কারা সদর দফতরের সাবেক আইজি প্রিজন্স আশরাফুল ইসলাম ও সাবেক অতিরিক্ত আইজি প্রিজন্স মো. ইকবাল হাসান, জামালপুর জেলা কারাগারের জেলার আসাদুর রহমান ও বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামানকেও জিজ্ঞাসাবাদ করার কথা রযেছে।

গত ৬ জানুয়ারি তাদের তলব করে সদর দফতরের কারা মহাপরিদর্শক বরাবর নোটিশ দেয় দুদক।

নূর/ডা

আর্কাইভ