প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৬:০০ এএম
গ্যাস
পাইপ লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (১৯ জানুয়ারি) দুপুর
২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস
ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো- পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর কে মিশন রোড, অভয়দাস লেন, কেএম দাস লেন ও স্বামীবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
জেডআই/ডা