• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ১২ জনের প্রাণহানি, শনাক্ত ৯৫০০

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৪:৩১ পিএম

আরও ১২ জনের প্রাণহানি, শনাক্ত ৯৫০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন সাড়ে ৯ হাজার। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- গতকাল ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

নূর/এম. জামান

আর্কাইভ