• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় আরও ৩৬ জনের প্রাণহানি, শনাক্ত ৮,৩৬৯

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৪:৪৬ পিএম

করোনায় আরও ৩৬ জনের প্রাণহানি, শনাক্ত ৮,৩৬৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।

মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। এ ছাড়া ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

এ ছাড়া একই সময়ে সারা দেশে ৩৪ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি নমুনা পরীক্ষা করা হলো।

দেশে করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়।

নূর/ডা

আর্কাইভ