• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঢাবির ১০৪০টি আসন কমানোর সুপারিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১১:৪২ এএম

ঢাবির ১০৪০টি আসন কমানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে ১ হাজার ৪০টি আসন কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের আগামী সভায় আলোচনার পর চূড়ান্ত হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সাধারণ ভর্তি কমিটির বৈঠকে এ সুপারিশ জানানো হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

তিনি বলেন, ‘ডিন'স কমিটি ১ হাজার ১৫টি আসন কমানোর সুপারিশ করেছিল। সাধারণ ভর্তি কমিটি সেটিকে আরও বাড়িয়ে ১ হাজার ৪০টি আসন কমানোর সুপারিশ করেছে।’

আগামী অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপনের পর চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

বিভাগ ও ইনস্টিটিউটগুলোর মতামতের ভিত্তিতে গত ৫ জানুয়ারি এক বিশেষ সভায় ১ হাজার ১৫টি আসন কমানোর সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটি।

ডাকুয়া/এএমকে/ডাকুয়া

আর্কাইভ