• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ৩৩ জনের প্রাণহানি, শনাক্ত ৮০১৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৪:৫৯ পিএম

আরও ৩৩ জনের প্রাণহানি, শনাক্ত ৮০১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ, ৯ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৫ জন। চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ৪২ হাজার ৭৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪২ হাজার ৫৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/ডাকুয়া

আর্কাইভ