• ঢাকা শুক্রবার
    ২০ মার্চ, ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

‘করোনার প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৬:৫২ পিএম

‘করোনার প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা প্রতিরোধে দীর্ঘদিন ধরেই দেশে টিকাদান কর্মসূচি চলছে। এর আলোকে আগামী ২৬ ফেব্রুয়ারিবিশেষ টিকা ক্যাম্পেইনহবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এর মাধ্যমে প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তীতে বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজের কাজ চলবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেয়ার। এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি, আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করা হবে।

করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি জানিয়েছে রশীদ আলম বলেন, ‘যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুহার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।

নূর/ডাকুয়া

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ