• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ২০ জনের প্রাণহানি, শনাক্তের হার কমেছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৪:৫৫ পিএম

আরও ২০ জনের প্রাণহানি, শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে ১০ দশমিক ২৪ শতাংশে দাঁড়িয়েছে। এ সময়ে প্রাণহানি হয়েছে আরও ২০ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ৫, খুলনায় ৪, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

গত একদিনে ৩৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/ডাকুয়া

আর্কাইভ