• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ১৩ জনের প্রাণহানি, শনাক্তের হার ৮.৭১ শতাংশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৪:১৯ পিএম

আরও ১৩ জনের প্রাণহানি, শনাক্তের হার ৮.৭১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪-এ। এ সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫০ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৯৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নূর/ফিরোজ

আর্কাইভ