• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ৮ জনের প্রাণহানি, শনাক্ত ৭৫৯ জন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৫:০৭ পিএম

আরও ৮ জনের প্রাণহানি, শনাক্ত ৭৫৯ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। এইক সময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। এ নিয়ে পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮৬১ জনে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। উল্লেখিত সময়ের মধ্যে ১৮ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। 

গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম/ডা

আর্কাইভ