• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

আরও ৯ জনের প্রাণহানি, শনাক্ত ৮৬৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৫:১৪ পিএম

আরও ৯ জনের প্রাণহানি, শনাক্ত ৮৬৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন। এ সময় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম/ডা

আর্কাইভ