• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবন, আটক ৫৪

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১১:৪৫ এএম

রাজধানীতে মাদক বিক্রি ও সেবন, আটক ৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন, ২২ কেজি ৮৯৫ গ্রাম ৮২ পুরিয়া গাঁজা, ৪টি ইনজেকশন, ২৯ বোতল ফেন্সিডিল ও ৭০ গ্রাম আইস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।

এনএম

আর্কাইভ