• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:১২ পিএম

করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৬৫ শতাংশে। এ সময়ে ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।

গত এক দিনে মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ১ এবং খুলনায় ১ জন মারা গেছেন। এ সময় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম/ডা

আর্কাইভ