• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ

প্রকাশিত: মার্চ ১, ২০২২, ০৪:৩০ পিএম

করোনায় মৃত্যু বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। যা সোমবারের (২৮ ফেব্রুয়ারি) দ্বিগুণ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছে ৭৯৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।

গত একদিনে মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ , খুলনায় ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। উল্লেখিত সময়ের মধ্যে ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৮১৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম

আর্কাইভ