• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৩৬৮

প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৪:১৮ পিএম

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৩৬৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ জনে।

শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। একই সময়ে ১৭ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৬৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ১ জন, বরিশালের ২ জন, রংপুরের ১ জন এবং ময়মনসিংহের ১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম

আর্কাইভ