• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৫:০৪ পিএম

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমেছে। গত ঘণ্টায় ভাইরাসটিতে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। 

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন। এ সময় যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

গত এক দিনে ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম/ডা

আর্কাইভ