• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০১:৪৭ পিএম

রাজধানীতে বাসের ধাক্কায় গার্মেন্টসকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর দারুসসালাম এলাকায় বাসের ধাক্কায় সাজ্জাদ (২৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে জানিয়ে দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য মাজার রোড পার হচ্ছিলেন সাজ্জাদ। এ সময় রইছ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। ইতোমধ্যে মরদেহের সুরতহাল শেষ হয়েছে। এখন ময়নাতদন্তের কাজ চলছে।

ঘাতক বাসটি আটক করা গেলেও চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডিআইএ/ডা

আর্কাইভ