• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯২

প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৬:৫৬ পিএম

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। তাই মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত ২৯ হাজার ১১৮ থাকলো।  এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭২ -এ। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। এ সময়ের মধ্যে ১২ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ১১১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএম/এফএ

আর্কাইভ