• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের উন্নয়ন তাদের গাত্রদাহের কারণ: ওবায়দুল কাদের

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৩:৪৯ পিএম

বাংলাদেশের উন্নয়ন তাদের গাত্রদাহের কারণ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অর্জনে যারা অপবাদ দেয়, তারা চোখে দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ।’

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনির পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান এসব কথা বলেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসুমনি পাঠশালা শিল্পীদের বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন।

ডিআইএ/এফএ
আর্কাইভ