• ঢাকা মঙ্গলবার
    ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৮

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ১১:২৬ এএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৮৭ পিস ইয়াবা, ২২ গ্রাম হেরোইন ও ১০ কেজি ১৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

জেইউ

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ