• ঢাকা মঙ্গলবার
    ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ১০:৪৮ এএম

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত ২০ অক্টোবর  নতুন তারিক ধার্য করেছেন। একই সঙ্গে আগামি ধার্য তারিখ পর্যন্ত অস্থায়ী জামিন দেন বিচারক।

এর আগে, গত ২২ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। একই দিনে অসুস্থ বিবেচনায় সম্রাটের দ্বিতীয় দফায় জামিনও মঞ্জুর করেন একই আদালত।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জেডআই/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ