• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ১১:১০ এএম

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৭৩৫ ইয়াবা, ৪১৫ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ১৬০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

 

সাজেদ/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ