• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

জায়নামাজে প্রধানমন্ত্রী, প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১১:২৭ এএম

জায়নামাজে প্রধানমন্ত্রী, প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র মাহে রমজান মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামাজ শেষে জায়নামাজে বসে ধর্মীয় আলোচনার একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) আয়েশা সোনিয়া নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার ফেসবুকে পোস্টে ছবিটি শেয়ার করেছেন।

ছবি পোস্টে এই আইনজীবী লিখেছেন, ‘সবার সঙ্গে নামাজ আদায়ের পর জায়নামাজে বসে আমাদের আপা’; অদ্বিতীয়া তিনি; অনন্যা তিনি; ভালোবাসা’।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী জায়নামাজে কয়েকজনের সঙ্গে বসে আলাপ করছেন। ছবিটি শেয়ার করার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। ছবিটি এরইমধ্যে অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও ধর্মীয় নিয়ম-কানুন মেনে চলেন। তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন। এ ছাড়াও রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনে কৃষি কাজসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকেন।

 

এএল/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ