• ঢাকা মঙ্গলবার
    ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৭:৪৭ পিএম

সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে র‍্যাব তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

ক্যান্টনমেন্টের বাসা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ফারুক খান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়লাভের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ