• ঢাকা মঙ্গলবার
    ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

শেখ হাসিনার বিচার কাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:০৮ পিএম

শেখ হাসিনার বিচার কাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে আগামীকাল রোববার (১ জুন) প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

অভিযুক্ত বাকিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৩১ মে) এ তথ্য প্রসিকিউটর গাজী এমএইচ তামিম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হবে এবং কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্পচার করা হতে পারে।

প্রসঙ্গত, গত ১২ মে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়। ওইদিন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, জুলাই আন্দোলনে নির্বিচারে ১৪শ’র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ, প্ররোচনা, উসকানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে। একইসঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও একই অপরাধের প্রমাণ মিলেছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ