প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ১২:১৬ এএম
রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা ঘটে। এসময় ধোয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল ও টেলিভিশনে আগুন জ্বলতে দেখা যায় তা তখনই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান দূতাবাসের একজন কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতের গুলশান বাড়িধারার বাসার দুইটি রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রদূত ও তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন আছেন। ডাক্তার জানিয়েছেন, তারা বর্তমানে ভালো আছেন। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে, এ ঘটনায় তদন্ত চলছে,