• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাপান থেকে টিকা আসছে কাল

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১০:৫৫ এএম

জাপান থেকে টিকা আসছে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকা আসছে দেশে। আগামীকাল (২৪ জুলাই) প্রথম ধাপের এই টিকাগুলো ঢাকায় এসে পৌঁছবে।

শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বিকেল সোয়া ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে জাপানের এসব অ্যাস্ট্রাজেনেকার টিকা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এই টিকা গ্রহণ করবেন।

এর আগে করোনা মোকাবেলায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছে জাপান।

ইফাত/এম. জামান

আর্কাইভ