• ঢাকা শুক্রবার
    ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:১৭ এএম

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানের একটি সিসাবারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সেবনসামগ্রী জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গুলশান-২ এর ৩৫ নম্বর সড়কে অবস্থিত অবৈধ এই সিসাবারে অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, ঘণ্টাব্যপী চলা অভিযানে ৫ কেজি সিসা এবং ৩৫টি হুক্কা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় বারের ম্যানেজারকেও।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে। অবৈধভাবে চলা সব ধরনের বারে অভিযান চালানোর ঘোষণাও দেন তারা।
 

আর্কাইভ