• ঢাকা রবিবার
    ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, অপেক্ষায় ১৭ প্রকল্প

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩২ এএম

সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ, অপেক্ষায় ১৭ প্রকল্প

সিটি নিউজ ডেস্ক

দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে।

এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক সভায় প্রায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

আর্কাইভ