• ঢাকা মঙ্গলবার
    ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৯:৩০ এএম

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (২ জুন)। সকাল সাড়ে দশটা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ কার্যক্রম চলবে।

এর আগে সোমবার মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

এরই ধারাবাহিকতায় সকাল ৮টায় হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শুরুর আগে গারদ ঘরে রাখা হয় তাদের।

চাঞ্চল্যকর এই মামলায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা, বোন, চাচা-চাচী, প্রতিবেশী ও পুলিশের ছয় সদস্যসহ ১৮ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে ২৯ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে।

আর্কাইভ