• ঢাকা শনিবার
    ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ভ্যাকসিন কূটনীতিতে সফল শেখ হাসিনা : পলক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৯:৩৯ এএম

ভ্যাকসিন কূটনীতিতে সফল শেখ হাসিনা : পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভ্যাকসিন কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ দাবি করেন তিনি।

এ সময় তিনি পোস্টে বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত টিকার পরিমাণ তুলে ধরেন।

ফেসবুক পোস্টে এ পর্যন্ত কোভিশিল্ড/অ্যাস্ট্রাজেনেকার ১.০৪ কোটি, ফাইজারের ১ লাখ ৬২০, মডার্নার ৫৫ লাখ ও সিনোফার্মের ৫১ লাখ টিকা প্রাপ্তির কথা উল্লেখ করা হয়।

ইফাত/এম. জামান

আর্কাইভ