• ঢাকা মঙ্গলবার
    ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন

আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন শেষ হবে

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১২:০৩ পিএম

আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন শেষ হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছর জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচ নির্বাচন (ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন) শেষ হবে। এ নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সাথে মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এই নির্বাচনের তফসিল-তারিখ ইসি-ই নির্ধারণ করবে এ সময় উল্লেখ করেন মীর শাহে আলম।

এদিকে, ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। এছাড়া, রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেবে দেশটি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ