প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৯:৫৭ পিএম
জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলে সরকার পুরো উল্টো পথে হাঁটছে, এভাবেই চলতে থাকলে গণ-আন্দোলনের মুখে পড়বে সরকার— এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী ৩০ আগস্ট লংমার্চে সাধারণ মানুষকে যোগ দেয়ার আহ্বানও জানান তিনি।
বুধবার (২৬ আগস্ট) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এ কথা বলেন নাহিদ ইসলাম।
এদিন বিকেলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ২৯ মিন্টো রোডের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দেশে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে বিরোধী দলীয় হিসেবে কি ভূমিকা সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, যেসব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল জামায়াত-এনসিপি, তা বাস্তবায়নে ব্যর্থ সরকার।