• ঢাকা বৃহস্পতিবার
    ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

পুলিশে বড় রদবদল, বদলি ১৪ কর্মকর্তা

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০১:১৫ পিএম

পুলিশে বড় রদবদল, বদলি ১৪ কর্মকর্তা

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির।

প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। তারা হলেন—

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় বদলি করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে। ডিএম হাসিবুল বেনজীরকে সিলেট থেকে গাইবান্ধায় বদলি করা হয়েছে। দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দেকে এপিবিএনে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলে বদলি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা জানানো হয়। তারা হলেন— পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। পিটিসি, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমাকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রিদকে দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুরে পদায়ন করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা সুলতানা নেলিকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ সুপার হিসেবে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে বদলি করা হয়েছে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার জনি লাল দেবকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এসএমপি, সিলেটে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৯ আগস্টের প্রজ্ঞাপনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এইচএম গোলাম রব্বিকে শৈলকুপা সার্কেল, ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান না করলে ৬ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

আর্কাইভ