• ঢাকা মঙ্গলবার
    ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংক: চাহিদামতো টাকা তোলা যাবে ১ সেপ্টেম্বর থেকে

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০১:১৯ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক: চাহিদামতো টাকা তোলা যাবে ১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একইসঙ্গে আমানতের মুনাফায় কোনো কর্তন করা হবে না।

বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রাহকদের ভোগান্তি কমানো এবং জরুরি প্রয়োজন মেটাতে নতুন এই সুবিধা দেওয়া হচ্ছে।

প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সরকারি মালিকানাধীন এই ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে তাদের স্বাভাবিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করার তাগিদও দেওয়া হয়েছে।
 

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ