• ঢাকা বৃহস্পতিবার
    ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১২:৫৫ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

সিটি নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে আপিল চলবে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।

এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ৭ অক্টোবর ও  প্রতীক বরাদ্দের জন্য ৮ অক্টোবর ধার্য করা হয়েছে।

আর্কাইভ