• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

ভোটের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:০৩ এএম

ভোটের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে: সালাহউদ্দিন

সিটি নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইতিহাসের বাঁক বদলানো শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এর মধ্য দিয়েই সাম্যের এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব৷ 

তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার অতি উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেকে ভোটের আগের রাতেই জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় অনৈতিক পন্থা অবলম্বন করেছে৷ এটি গণতন্ত্রের যাত্রাপথকে বাধাগ্রস্ত করবে বলে মত দেন তিনি৷

আর্কাইভ