প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি ৬টিতে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একটিতে জয় পেয়েছে।
এখন পর্যন্ত কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, বগুড়া-২ ও কক্সবাজার-৩ আসনে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। আর জামায়াত জয় পেয়েছে শেরপুর-১ আসনে।
এর মধ্যে কক্সবাজার-৩ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল এবং বগুড়া-২ আসনে জয় পেয়েছেন একই দলের মীর শাহে আলম। সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।
ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান, কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আর শেরপুর-১ আসনে জয় পেয়েছেন জামায়াতের মো. রাশেদুল ইসলাম রাশেদ।