• ঢাকা রবিবার
    ১৯ জুলাই, ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

স্পেন নাকি আর্জেন্টিনা- শিরোপা কার হাতে উঠবে জানাল এআই

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ১২:০৬ পিএম

স্পেন নাকি আর্জেন্টিনা- শিরোপা কার হাতে উঠবে জানাল এআই

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন।

ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে চলছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ।

এই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটও। তাদের পূর্বাভাস অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন।  

কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারাতে পারে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছে লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল। পূর্বাভাস অনুযায়ী, ইয়ামাল ২৪ মিনিটে এবং ওইয়ারসাবাল ৭৮ মিনিটে স্পেনের হয়ে গোল করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে, লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।

শুধু ম্যাচের ফল নয়, সম্ভাব্য ম্যাচসেরার নামও জানিয়েছে কপিলট। গোলদাতাদের পরিবর্তে স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকেই ম্যাচসেরা হওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখছে তারা। কপিলটের মতে, মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে দলের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ