• ঢাকা রবিবার
    ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জীবননগরে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৭:৪৮ পিএম

জীবননগরে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে আজ ২০ জুলাই বৃহষ্পতিবার জীবননগর পৌরসভা প্রাঙ্গণে এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে জীবননগর পৌর সভার কাউন্সিলার মোঃ জয়নাল আবেদীন, খোকন মিয়া, আপিল উদ্দিন, আবুল কাশেমসহ জীবননগর পৌর সভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এডিস মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতিদিন অন্তর সরিয়ে ফেলতে হবে। 

বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেটসহ মানুষ থাকে এমন জায়গার আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু থেকে সবাইকে মুক্তি দিতে পারে।

আর্কাইভ