• ঢাকা রবিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৪৭ পিএম

অলিম্পিক ভিলেজ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ত্রিশালে ক্রীড়া ক্ষেত্রে মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  

রোববার (১ ফেব্রুয়ারি) তিনি এটি উদ্বোধন করেন।  

সফরের শুরুতেই সেনাপ্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা।

সভায় তিনি সেনা সদস্যদের বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে।

একই সাথে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ